ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

বিএসএফের ধারাবাহিক আইন ভঙ্গের চেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৬,  11:22 AM

news image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানে তারা বেড়া গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। যশোর অঞ্চলের বেনাপোল সীমান্তে একদল ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে ঢোকানোর চেষ্টা বিজিবির প্রতিরোধে ব্যর্থ হওয়ার পর গতকাল তাদের আবার ফিরিয়ে নিয়েছে বিএসএফ। একের পর এক বিএসএফের অবৈধভাবে আইন ভাঙার চেষ্টার পর বাংলাদেশের প্রতিরোধে তা ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশইনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও জনবল বৃদ্ধি করা হয়। রবিবার রাতে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় তাদের সীমান্ত লাইটগুলো বন্ধ করে দেয়। সেটা দেখার পর আমাদের আশঙ্কা হয় ভারত থেকে পুশইনের

চেষ্টা হতে পারে। আমরা এক পর্যায়ে দেখতে পারি ১০০ থেকে ১২০ জন মানুষকে তারা গাড়ি থেকে নামিয়েছে। এরপর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। মাইকিং ও বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করা হয়। যেন কোনোভাবে তারা পুশইনের চেষ্টা করতে না পারে। তারপরও তারা কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জনকে পুশইনের চেষ্টা করে। সেই ১০-১২ জন মানুষ জিরো লাইনের ভারত সীমান্তে ১০০ থেকে ১৫০ গজ দূরে অবস্থান করে। তাদের কোনোভাবেই সীমান্তে আসতে দেওয়া হয়নি। বুধবার সকাল থেকে তাদের আর দেখা যায়নি। তিনি বলেন, আমরা অবৈধভাবে কাউকে ‘জিরো লাইন’ ক্রস করতে দিব না।

সীমান্তে বসবাসকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জয়লাভের পর ধরপাকড় শুরু হয়। এরপর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সম্প্রতি সাতক্ষীরা সীমান্তেও বিএসএফের পুশব্যাক চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। ফলে ওই সীমান্তেও নজরদারি জোরদার করে বিজিবি। এর আগে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে লোকজনকে ঠেলে পাঠানোর চেষ্টার অভিযোগ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোয় নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত সীমান্তেও। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ: যশোরে বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে পুশইন করা ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে শূন্যরেখা থেকে বুধবার সকালে সরিয়ে নিয়েছে বিএসএফ। শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ার পর সীমান্ত থেকে বিজিবির অতিরিক্ত সদস্যও প্রত্যাহার করা হয়েছে। আমাদের বেনাপোল প্রতিনিধি জানিয়েছেন, গত রবিবার রাত থেকে সাদিপুর সীমান্ত এলাকায় জোরপূর্বক পুশইনের চেষ্টা করলে তিন দিন ধরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় ১০-১২ জন নারী-পুরুষ ও শিশু আটকে থেকে মানবেতর জীবনযাপন করছিল।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক দাবি করে কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি অনুসরণ না করেই বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এরপর তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে অবস্থান করায় চরম দুর্ভোগে পড়েন তারা। তবে আটকে থাকা নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক- এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র বা তথ্য না পাওয়ায় তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বিজিবি।

জয়পুরহাট সীমান্তে বিএসএফের অবৈধ বেড়া নির্মাণের চেষ্টা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। ২৬ মে থেকে শুরু করে ১ জুন পর্যন্ত বিএসএফ সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১নং পিলারের কাছে অন্তত ৫০ মিটার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত বিজিবি বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রেখেছে বিএসএফ।

জয়পুরহাট প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা। তবে আইন লঙ্ঘন করে ২০২৫ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ২১ জানুয়ারি একই এলাকায় আবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তাতে বাধা দেয় বিজিবি। ফলে তারা সরে পড়তে বাধ্য হন। এ অবস্থায় সীমান্ত এলাকা কিছুটা শান্ত থাকলেও আবারও ৩ মাসের ব্যবধানে বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করে। ফলে আবার সীমান্তে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ধান কাটার এই ভরা মৌসুমে তারা সীমান্ত এলাকার জমিগুলোতে যেতে পারছেন না। এ ছাড়া গরু ছাগলগুলো চড়াতেও পারছেন না। তবে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব-পিলার এলাকায় বিজিবি সদস্যরা কড়া পাহারা নিশ্চিত করেছে।

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রের দিয়ে আমাদের সাতক্ষীরা প্রতিবেদক জানিয়েছেন, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। বুধবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের সাতক্ষীরায় পাঠানো হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, বিএসএফের গুলিতে দুইজন আহত হন। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরায় রেফার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম