ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বিএফ-৭ : বেনাপোল ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২২,  2:44 PM

news image

চীন ও ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বেনাপোল ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থলবন্দরে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মাস্ক ছাড়াই যাত্রীরা চলাচল করছে। স্বাস্থ্যবিধি মানছে না কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ যাত্রীরা। করোনার নতুন ধরন বিএফ-৭ পার্শ্ববর্তী দেশ ভারতে শনাক্ত হয়েছে। ফলে বাংলাদেশেও সংক্রমণের আশঙ্কা স্থানীয়দের।

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, দেশের বিমান, নৌ ও স্থলবন্দরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হযেছে। এর ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাসহ তিনজন স্বাস্থ্য সহকারী চেকপোস্টে কাজ করছেন। সীমান্তে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে যাত্রীদের সার্বক্ষণিক গতিবিধি লক্ষ্য রাখছেন তারা। আধুনিক থার্মাল স্ক্যানে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন। কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া গেলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন তারা। সীমান্তে সন্দেহভাজনদের এন্টিজেন পরীক্ষা চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম