ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

বিএনপি সর্বহারা পার্টির মতো গুপ্তহত্যা শুরু করেছে: নানক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৩,  2:05 PM

news image

বিএনপি স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো গুপ্তহত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা- ১৩  আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলে পূর্ব বাংলার সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল সেই পথেই রয়েছে বিএনপি-জামায়াত। উৎসবের নির্বাচনে বিএনপি বাধা সৃষ্টি করছে। । শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ শুরুর আগে গণমাধ্যমে এমন অভিযোগ করেন তিনি। শেরে বাংলা নগরের ২৮ নম্বর ওয়ার্ড- আগারগাঁও তালতলার সরকারি কলোনির শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় কর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন।  এর আগে  ২৮ নম্বর ওয়ার্ডের তালতলার সরকারি কলোনির শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার একটি আসনে প্রচারাভিযানে গিয়ে দেখছি নির্বাচনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এলাকাটিতে। এই নির্বাচনী আসনে ২০০৮ সাল থেকে আমি দশ বছর জাতীয় সংসদ সদস্য ছিলাম। এলাকাটি মাদকের স্বর্গরাজ্য ছিল। এলাকায় পানির সংকট, জলাবদ্ধতা ও সুয়ারেজ ব্যবস্থা ভেঙে পড়েছিল। এখানে বিএনপি বস্তি নামে একটি মাদকের পাইকারি বাজার ছিল। এলাকাটিতে এমপি নির্বাচিত হওয়ার পর আমি মাদক ও সন্ত্রাস সমূলে উৎপাটন করেছি। এলাকাটির পানির সংকট সমস্যার সমাধান, মুখ থুবড়েপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছি। বিএনপি অসহযোগ আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষ যখন নির্বাচনমুখী, তখন তারা নির্বাচনের বিপক্ষ শক্তি হয়ে দাঁড়িয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন-নিশ্চিহ্ন হয়ে গেছে। নানক বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই ভোট উৎসবে দেশের মানুষ অংশগ্রহণ করেছে। এই উৎসবে মাতোয়ারা যখন দেশের মানুষ তখন বিএনপি-জামায়াত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম