ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম মায়ামির নুতন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আগামীকাল খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার বাংলাদেশি আলু রফতানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা

বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  1:51 PM

news image

দেশে বিদ্যুতের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে গত এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে। তিনি বলেন,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশেই অর্থনৈতিক প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি। আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। নসরুল হামিদ বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে। তিনি বলেন, জ্বালানির দাম বিশ্ববাজারে কমলে আমরাও সমন্বয়ের দিকে যাবো। আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। বিদ্যুৎ জ্বালানি বিভাগ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম