ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করলে এবার ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  2:41 PM

news image

বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়; পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। দেশের জনগণ বিএনপির নৈরাজ্য মেনে নেবে না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনও কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তারা। তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম