ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিএনপি সবসময় পাকিস্তান প্রেমী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  3:47 PM

news image

বিএনপি সবসময় পাকিস্তান প্রেমী; এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (৩০ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই মুক্তিযোদ্ধার সন্তানদের ৭১’র অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা ৭১’র অপশক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আর যাতে দেশবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি মহাসচিব দাবি করেন খালেজা জিয়া নারী মুক্তিযোদ্ধা। অথচ খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে আনন্দ ফুর্তিতে দিন কাটিয়েছেন। আর শিশু মুক্তিযোদ্ধা নাকি তারেক জিয়া! এসব শুনলে সবার হাসি পায়। এসব কেন বলা কয়, আমাদের মুক্তিযুদ্ধকে খাঁটো করার জন্য!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম