ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

বিএনপি যতই রাজনীতি করুক তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  2:04 PM

news image

দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছেন। সেখানে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই বিএনপি যতই রাজনীতি করুক তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ব নৌ দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত বিশেষ সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই কথা বলেন। খালেদা জিয়ার সাজা দেয়ার প্রক্রিয়ায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার হুশিয়ারির প্রসঙ্গে তিনি বলেন, তাদের এই বক্তব্য হচ্ছে কনটেম্পট অব কোর্টের সামিল। এ বিষয়টি আদালত দেখবে। র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আরও কিছুদিন বাংলাদেশে থেকে দেখে তারপর এই বক্তব্য দেয়া উচিত ছিল। তিনি আরও কিছুদিন থাকার পর বুঝতে পারবেন মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কারণ আমই বিশ্বাস করি জনগণের মানবাধিকার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা অনেক অগ্রগতি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম