ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

বিএনপি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায় : কামরুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  2:15 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে বিএনপি বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, দলটি (বিএনপি) বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়, বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে তারা অর্থনীতি পঙ্গু করতে চায়। বিএনপি আসলে নির্বাচন আরও ভালো হতো মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিলেও তারা (বিএনপি) আসেননি। কামরুল ইসলাম বলেন, সুন্দর একটি নির্বাচন করতে পারলে বিএনপির আস্ফালন বন্ধ হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচনের ঘোষণা সারা বিশ্ব দেখবে। সুষ্ঠু নির্বাচন করতে পারলে বিএনপির কর্মীরাই তাদের নেতাদের ধাওয়া করবে। এই নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির বিভাজন পরিষ্কার হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, প্রত্যেকের দায়িত্ব হবে নির্বাচনের দিন সকাল থেকে ভোটকেন্দ্রে যাওয়া। ভোট উৎসবমুখল হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম