ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা

বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  2:47 PM

news image

আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্লোগান বলে দেয় বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, তাদের বিচার জনতার আদালতে হবে। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী বলেন,

বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোন ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা হবে। এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম