ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  3:51 PM

news image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি সংসদ মানে না, আদালত মানে না, তারা জনগণ মানে না। বিএনপি ক্ষমতায় গেলে এদেশ বিরানভূমিতে পরিণত হবে। শনিবার (১২ মার্চ) দুপুরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। তারা জানে, বাংলাদেশের জনগণ তাদের কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না। সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী বলেন, বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা তাদের কোনো কথায় কান দেবেন না। আপনারা যদি জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিশেষ বক্তা সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে এসে সম্মেলনস্থলে জড়ো হন। একপর্যায়ে সম্মেলনস্থল কানায় কানায় ভরে ওঠে। আগামীকাল উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম