ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিএনপি নেতা মাসুম রানা'র উদ্যোগে পাঁচ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

#

১৭ মার্চ, ২০২৫,  11:14 AM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা মাসুম রানার উদ্যোগে ৫'হাজার অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় তার নিজ বাড়ির মাদ্রাসা মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা মাসুম রানা বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। জীবনের বাকিটা সময় আমি এ এলাকার মানুষের সেবা করতে চাই। আমার যা আছে সব আমি আমার এই এলাকার মানুষের মাঝে বিলিয়ে দিবো। আল্লাহর রহমতে পুরো পিরোজপুর ইউনিয়নে পর্যায়ক্রমে ৫ হাজার ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেনো আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপি সভাপতি শাহজান মেম্বার, মোতালেব মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনয়নের ৫'হাজার নিম্ন আয়ের মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম