ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বিএনপি নেতা মকবুলের মুক্তির দাবিতে সব মহানগরে প্রতিবাদ সভার ডাক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  8:26 PM

news image

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দাবি জানান তিনি। সেই সঙ্গে আগামী ২৬ এপ্রিল ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ সভার ডাক দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করেছে। মির্জা ফখরুল বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের সামনে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মানুষ মারার ঘটনা তা প্রমাণ করে। তিনি বলেন,

নিউমার্কেট এলাকায় শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় চাঁদাবাজি সন্ত্রাসে সেখানকার জনগণ অতিষ্ঠ। ক্ষমতাসীন অবৈধ সরকার আগের মতো আওমী সন্ত্রাসীদের আড়াল করতে নিরপরাধ বিএনপি কর্মীদের জড়িয়েছে। নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গতকাল শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি।গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় দু'জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম