ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  3:28 PM

news image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ছেড়ে দেওয়ার পর মঈন খান কালো পাজেরো গাড়িতে করে বেরিয়ে আসেন। এর আগে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। মঈন খানকে তুলে নিয়ে উত্তরা পশ্চিম থানার দোতলায় বসিয়ে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে আটক কিংবা কেন নিয়ে আসা হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ সময় মঈন খানের সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ১০ জনকে ধরে আনা হয়। ৩ টার পর বিএনপি নেতাদের ছেড়ে দেওয়া হয়।শায়রুল জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ অসংখ্য নেতাকর্মীও আটক হয়েছেন। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা মিছিল চলছিল। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম