ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিএনপি নেতা ফালুকে পলাতক দেখিয়ে প্রজ্ঞাপনের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  10:47 PM

news image

অর্থ পাচার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালুকে পলাতক উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৩ মের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশে সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় আদালত এই নির্দেশনা দিয়েছেন। গত বছরের ১৩ ডিসেম্বর একই আদালত ফালু ও আরো ২ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। অভিযোগ পত্রে ফালুকে পলাতক দেখানো হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

ফালু ছাড়া অন্য দুজন আসামি হলেন- আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তারা দুজনই বর্তমানে জামিনে আছেন। দুদকের সহকারী পরিচালক ও এই মামলার তদন্ত কর্মকর্তা ম. গুলশান আনোয়ার প্রধান গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনিয়র স্পেশাল জজ কোর্টের কাছে অভিযোগপত্র জমা দেন। সূত্র: চ্যানেল২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম