ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিএনপি নেতা ইশরাককে কারাগারে পাঠানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  3:16 PM

news image

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। গ্রেফতারের বিষয়টি বাংলাভিশনকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু।

রাজধানীর মতিঝিল থেকে আটকের পর এই নেতাকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম