ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

বিএনপি নেতা আলালসহ ৫ জনের স্থায়ী জামিন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  3:35 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ পাঁচ নেতাকে স্থায়ী জামিন দিয়েছে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৩১ জুলাই) দুপুরে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. এহসানুল হক এই আদেশ দেন। জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের বিরুদ্ধে গত ২৩ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম