ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে: সেতুমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  3:25 PM

news image

ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস ও ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে দেশের মানুষ ভালো আছে, শুধু বিএনপি ভালো নেই বলেও মন্তব্য করেন তিনি। আজ সোমবার নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই।

বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?’ 

মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।’ সরকার ও দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপির মুখে আন্দোলনের কথা একযুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই।’ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নির্বাচনে অংশ নেয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম