ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

বিএনপি দলটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  2:37 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা আর বিএনপির কার্যক্রম এক সূত্রে গাঁথা। মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দলটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই। তারা সরকার পতনের আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। এ জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বসে আছে। তবে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এ জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন পিছিয়েছেন। সমাবেশ করার সুবিধার্থে সরকার ছাড় দিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম