ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিএনপি জ্বালাও পুড়াও করলে আ.লীগ বসে থাকবে না : পলিন

#

১৫ নভেম্বর, ২০২৩,  6:58 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সমাবেশ-হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও  অপরাজনীতির প্রতিবাদে সুনামগঞ্জে মোটসাইকেল মহড়া,শান্তি সমাবেশ ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে এ বিশাল শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সুনামগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

উক্ত শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মীবৃন্দ। সমাবেশে নেতাকর্মীরা বলেন বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা আমাদের নেতা নৌকার কান্ডারি নোমান বখত পলিন এর নেতৃত্ব মাঠে থাকব। জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জের ঐতিহ্যবাহী আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নোমান বখত পলিন। মনোনয়ন পেতে সাংগঠনিক কর্মতৎপরতা ছাড়াও জনসংযোগ অব্যাহত রেখেছেন। প্রচার-প্রচারণায় ইতোমধ্যে তিনি তার সংসদীয় আসনের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন বলে জানা যায়। আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পেলে তিনি নিজস্ব পরিচিতি ও জনসম্পৃক্ততা কাজে লাগিয়ে বিজয়মালা ছিনিয়ে আনতে পারবেন বলে নেতা কর্মীদের দৃঢ় প্রত্যাশা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম