ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

বিএনপি-জামায়াতসহ ২২ দলের মতামত চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  10:55 AM

news image

নির্বাচন কমিশন ব্যবস্থপনা সংস্কার কমিশন ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন জোটভুক্তদের কাছে মতামত চাওয়া হয়নি। জানা গেছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৪৭টি। এর মধ্যে বিএনপি, জামায়াতসহ ২২টি দল ও জোটের কাছে সংস্কার কমিশন মতামত চেয়ে চিঠি দিয়েছে। এজন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেবো। তবে দলগুলোর সঙ্গে সংলাপের দরকার নেই বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, অনেক ধরনের মতামত আছে। এক্ষেত্রে অনেক মতামত বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বসবো। এর আগে গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সুপারিশ জমা দেবে এই কমিশন। দায়িত্ব নেওয়ার পর কমিশন গত ২২ অক্টোবর নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে নাগরিক সমাজকে ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুকের মাধ্যমে মতামত জানাতে অনুরোধ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম