ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাসা বড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত ৫ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৩,  10:49 AM

news image

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন চলছে। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়; যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সড়কে গণপরিবহণ স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম চলাচল করতে দেখা গেছে। তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে একের পর এক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও সন্ধ্যা নেমে আসার পরই তিন জেলায় পাঁচটি পরিবহনে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরে বরগুনায় একটি বাসে এবং বগুড়ায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়াও আরও কিছু বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাওয়া গেছে। এর আগে, সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম