ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  2:52 PM

news image

পূর্বঘোষিত ‘গণঅবস্থান’ কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  অনুষ্ঠানে মন্ত্রী বলেন,

রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাংচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম