ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিএনপি জনগণ থেকে দূরে চলে গেছেন : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  3:38 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণ থেকে অনেক দূরে চলে গেছেন। সন্ত্রাস, পেট্রোল বোমা আর তালেবানি রাজনীতি ছেড়ে জনগণের কাছে ক্ষমা না চায়। তবে জনগণ তাদের ক্ষমা করবে না। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিয়তই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আইন ও শালিস কেন্দ্রের দেওয়া রিপোর্টই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হুবহু তুলে ধরেছে। এটি দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি এস এম কামাল হোসেন সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আগামী তিন বছর মেয়াদী জেলা আওয়ামী লীগের কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি কে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়। এদিকে প্রায় সাত বছর পর নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বইছে জেলা জুড়ে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম