ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  12:08 PM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (২৪ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়। তার ছেলে ব্যারিস্টার মো. জিসান হায়দার গণমাধ্যমকে বলেন, ‘বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ আমরা গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি।’ হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে। হায়দার আলী তার কর্মজীবনে তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি ছিলেন তিনি। সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম