ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে: নানক

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  3:16 PM

news image

বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, 'বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কথা বলার কিছুই পায় না। এজন্য মানুষ তাদের প্রত্যাখান করেছে।' আজ শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করার পর তিনি একথা বলেন। এর আগে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবীর নানক।বেলা পৌঁনে ২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম