ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিএনপি এমপিদের পদত্যাগের হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  1:20 PM

news image

জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন বিএনপি থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য (এমপি)। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তারা এ মানববন্ধন পালন করেন। রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অংশ নেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা প্রমুখ।

এমপি রুমিন ফারহানা বলেন, ‘আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা পুরোটাই মিথ্যা।’ তিনি বলেন, ‘এই সরকার অবৈধভাবে আইন ব্যবহার করে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে আইন ব্যবহার করে না। বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কীভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?’ রুমিন ফারহানা আরও বলেন, ‘দেশে যদি আইনের শাসন থাকত, বিচার বিভাগ স্বাধীন থাকত, তাহলে এই ৪০১ ধারা লাগত না। তার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য। তিনি জামিন পেতেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম