ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  1:59 PM

news image

যেকোন পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি নির্বাচন বর্জন করে বিএনপির লিফলেট বিতরণ কার্যক্রমকে ‘রহস্যময়’ উল্লেখ করেন।  আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুবই রহস্যময় কিছু অনুষ্ঠান করছে। ৪ তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ করবে খবর বেরিয়েছে। তবে এসবের মধ্যেও কিছু খারাপ তথ্য বেরিয়ে আসছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তরা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলা শুরু করতে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম