ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

বিএনপি এখন আকাশ আর পশ্চিমের দিকে তাকিয়ে আছে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  3:16 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি করলে এখন কোনও নির্বাচন করা যায় না। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।  ড. হাছান বলেন, বিএনপি করলে এখন ইউপি, উপজেলা, সিটি করপোরেশন, জাতীয় সংসদসহ কোথাও নির্বাচন করা যায় না। এই পরিস্থিতি থেকে বিএনপি নামক কারাগারে থেকে বের হয়ে আসছে অনেক নেতা। তিনি বলেন, দলটি থেকে অনেকেই বের হয়ে আসছে। তারা নির্বাচন করবে। ইতোমধ্যে কেউ কেউ মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন।  মন্ত্রী বলেন, টিআইবি নিজেরাই নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। কোনও একটা দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা তাদের চিন্তার দৈন্যতা। ড. হাছান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রচুর পর্যবেক্ষক থাকবে। বিএনপি নেতাদের নেয়া সিদ্ধান্ত ভুল, যা তাদের অনেক নেতা-কর্মীরাই স্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপির সব কর্মসূচি হাওয়ায় মিলিয়ে গেছে। তারা এখন আকাশ আর পশ্চিমের দিকে তাকিয়ে আছে। এছাড়া তাদের আর কিছুই করার নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম