ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিএনপি আপাদমস্তক দুর্নীতিতে ভরা: শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  7:59 PM

news image

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময়ে প্রতিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে, তারা আপাদমস্তক দুর্নীতিতে ভরা। পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ কীভাবে তারা তোলেন? বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি প্রত্যেকটি প্রজেক্টে দুর্নীতি করেছে, দুর্নীতি করে টাকা নিয়েছে। খালেদা জিয়া, তারেক জিয়া ও কোকো সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, কোকো তো মারাই গেছেন। দুর্নীতি করে যদি টাকা না নেয় তাহলে বিদেশে এতো বিলাসবহুল জীবনযাপন করে কীভাবে। শেখ হাসিনা আরও বলেন, বিএনপির এক নেতা বলেছেন, তারেক জিয়াকে নাকি দেশে আসতে দেয়া হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়েছিল, একবারে লিখিত দলিল; সে আর রাজনীতি করবে না। এই শর্তে কারাগার থেকে মুক্তি নিয়ে সে বিদেশে পাড়ি জমায়। এটাতো বিএনপি নেতাদের ভুলে যাওয়ার কথা নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম