ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

বিএনপি আন্দোলনের নামে ভাঙচুর, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলার বাহিনী ছাড় দেবে না

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  3:15 PM

news image

বিএনপিকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার। প্রেসক্লাবের সামনে বিএনপি যে নিয়মতান্ত্রিক কর্মসূচি প্রতিদিন করছে আমরা কিছু বলছি না। কিন্তু আন্দোলনের নামে ভাঙচুর, রাস্তাঘাট দখল করে বিশৃংখলা করলে আইনশৃঙ্খলার বাহিনী ছাড় দেবে না। ১৫ আগস্টের আইনশৃঙ্খলা নিয়ে রোববার (৩১ জুলাই) বৈঠক শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, রাজধানীর বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলসহ সারাদেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো অপপ্রচার চালানো না হয়, সে জন্য গোয়েন্দারা তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, জনগণ চাইলে মাঠে নামতে পারে। তবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে মানুষ মাঠে নামবে না। তাদের ডাকে মানুষ অন্ধকারের দিকে ফিরে যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৫ আগস্টের পর এ পর্যন্ত যত নাশকতার ঘটনা ঘটেছে তার অধিকাংশই আগস্ট মাসে হয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে পুরো মাসজুড়ে রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এ সময় আসাদুজ্জামান খান আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনে যাবে কি যাবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবে, সেখানে কোনো বাধা থাকবে না। কিন্তু তারা রাস্তাঘাট দখল করে আন্দোলন করলে, জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম