ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৩,  1:59 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। এটাই প্রমাণ করে তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান। বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা যতটা উদ্বিগ্ন তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে তারা ব্যস্ত। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভাসমাবেশ করছে কিন্তু আদালতে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আসলে রাজনীতি করতে চায়। সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরও মামলা আছে কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তার মানে দুর্নীতির ঘটনা সঠিক। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মিলন উল্লাহ, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মাহবুবউল আলম হানিফ এমপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম