ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

বিএনপি অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  2:38 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে। তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বোমা মারার নির্দেশ দিয়েছে দাবি করে এরপর তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন হবে ফাইনাল খেলা।দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পড়াশোনাও করতে হবে। স্মার্ট মানে ভাষণ দেয়া নয়। মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন।তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম