ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের ডাক

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৩,  4:35 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। ঘোষিত তফসিল প্রত্যাখান করে ভিডিও বার্তায় রিজভী বলেন, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল জারি করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। ভয় দেখিয়ে সরকার সিইসিকে তফসিল ঘোষণা করতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় সিইসির উদ্দেশ্যে প্রশ্ন রেখে রিজভী বলেন, চাকরিটাই কি বড় হয়ে গেলো আপনার কাছে, বিবেকের কথা শুনলেন না? এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এবং একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম