ঢাকা ১৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাসা বড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, আহত ৫ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:35 AM

news image

৩য় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। আজ ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এ অবরোধ। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।  এদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা ও পণ্ড করা, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের কর্মসূচি দেওয়া হয়। ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গ্রেফতার অভিযানের মুখে আত্মগোপনে আছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা।  এই পরিস্থিতির মধ্যে বিএনপি এবার গতকাল ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে কোনো কর্মসূচি পালন করেনি। রিজভী জানান, দলীয় কার্যালয় তালাবদ্ধ, নেতা-কর্মীদের অব্যাহত গ্রেফতারসহ উদ্ভূত পরিস্থিতির কারণে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে।  ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি নেতা-কর্মী ও দেশবাসীকে সর্বাত্মকভাবে তা পালন করার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে তিনি এত গ্রেফতার, হামলার মধ্যেও ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায়’ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম