ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:32 PM

news image

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে আবারও ২ দিন পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ও ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এছাড়া জনগণ যদি চায় হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এ সময় সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চালু করার দাবি জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম