ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সভা, বিকেলে সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  10:55 AM

news image

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এ নিয়ে মঙ্গলবার (২৭ মে) বিকেল তিনটায় দলটির গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এছাড়াও, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বৈঠকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন এবং প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও আলোচনা ও পর্যালোচনা হয় বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম