ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২২,  2:18 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন সরকারদলীয় কোনো সংসদ সদস্য কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) হস্তক্ষেপ করছেন না। একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার নির্বাচনী এলাকায় থাকতেই পারেন। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কি-না সেটিই দেখার বিষয়। যদ্দুর জেনেছি ওই সংসদ সদস্য তাঁর নিজ বাড়িতেই অবস্থান করেছেন। তাঁকে পদত্যাগ কিংবা বহিষ্কার করার মতো কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে কুমিল্লা সিটি নির্বাচনে সরকারদলীয় একজন সংসদ সদস্য নির্বাচনকে প্রভাবিত করছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। হানিফ বলেন বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই। সে কারণেই ইস্যু খুঁজে বেড়াচ্ছে তারা। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে শেখ হাসিনার আপোষ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপোষ করেননি বলেই তাঁকে কারাগারে যেতে হয়েছিল। খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন পরে। অতএব আপোষ কারা করেছিল তা দেশবাসী জানে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম