ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বিএনপির সমাবেশের বিষয়ে ইতিবাচক ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৪,  2:10 PM

news image

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদউদ্দিন বলেছেন, বিএনপি শুক্রবার নয়াপল্টনে এবং শনিবার দলটির অঙ্গ সংগঠন যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক ও সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক। বৃহস্পতিবার (৯ মে) ডিএমপি কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খন্দকার মহিদ উদ্দিন বলেন, শুক্রবার (১০ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা (বিএনপি) ও শনিবার (১১ মে) যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সব ধরনের গণতান্ত্রিক, সামাজিক অনুষ্ঠানের বিষয়ে ইতিবাচক। আর সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে। তবে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে, নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে। ডিএমপি সমাবেশের বিষয়ে ইতিবাচক, বিকেলে কমিশনার সাহেব সিদ্ধান্ত দেবেন। সমাবেশ যেন নিরাপদ হয়, আশা করছি নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যেসব শর্ত থাকবে সেগুলো মেনে নেওয়ার তাগিদও দেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, নয়াপল্টনে সমাবেশের বিষয়ে ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। অনুমতির বিষয়ে তারা বিকেলে জানাতে চেয়েছেন। পুলিশ সমাবেশের বিষয়ে ইতিবাচক। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার (১০ মে) বিকেলে নয়াপল্টনে সমাবেশ ও মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকে গতবছরের ২৮ অক্টোবরে বিএনপির সমাবেশ পণ্ড ও ভাঙচুরের বিষয়ে কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বদ্ধপরিকর দল। নয়াপল্টনে সমাবেশ হবেই, সেখান থেকে পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম