ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপির সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  2:49 PM

news image

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার সময় মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তবে দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই। তিনি আরও বলেন, দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এ ছাড়া ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। সমাধানে কাজ করছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম