ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২২,  3:20 PM

news image

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তবে ইসির এই সংলাপে বিএনপি, জেএসডিসহ তাদের সমমনা ১১টি রাজনৈতিক দল যাবে না বলে আগেই জানিয়েছে। তবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপির মতো বড় দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসায় তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে না যাওয়ার বিষয়টি বিএনপি আগেই পরিষ্কার করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে এ বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে চা খাওয়ার দাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলিটিকাল হিউমার’। দলটির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক। তিনি আরও বলেন, ইসির সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার। কিন্তু সংলাপে না যাওয়াতে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জ্বালানি, গ্যাস সংকট সারা বিশ্বে চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না। কাদের বলেন, জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব। আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম