ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  12:38 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার। ’৭৫ এর পর ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে দলটি। হত্যার পর মিথ্যাচার- এটাই তাদের আর্দশ। এর ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে ক্ষমতা দখল করে তারা। পরে বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, আওয়ামী লীগের ভাই-বোন, পরিবার, কাউকে বাদ দেয়নি বিএনপি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯বার চেষ্টা করেছে দলটি। প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এই সবকিছু তাদের আর্দশে লেখা। এছাড়া অন্য কিছু করতে পারে না তারা। তিনি বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয়, রাজনীতিতে শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমাণ করব। কেউ যাতে জনগণের ক্ষতি করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম