ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  6:04 PM

news image

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। সে কারণে কৃষকদের পাশে দাঁড়াতে খালখনন কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার ( ১৩ জুন) সকালে কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে-গঞ্জে মিলিয়ে বাংলাদেশে ৭০ থেকে ৮০ ভাগ খেটে খাওয়া মানুষ।’

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কৃষক কার্ডের মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের স্বাবলম্বী করতে খালেদা জিয়া বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা বিনা মূল্যে করার ঘোষণা দিয়েছে এবং ভালো ফলাফল করলে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পাতালী খাল খননের উদ্বোধনের পর মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।

পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহিদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

দিনের প্রধান আয়োজন চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভা। বিকেলে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনের পর এক সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম