ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৫,  4:56 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে উল্লেখ করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম