ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

বিএনপির বিচার প্রকৃতিই করছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  2:18 PM

news image

বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন সন্ত্রাস মানবতারবিরোধী অপরাধ। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হচ্ছে। এমনকি যারা হুকুম দিয়েছে সেই হুকুমের আসামিদেরও বিচারের আওতায় আনা হবে। রোববার (৬ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং নিহত ও আহত পরিবারের দুঃখগাঁথা শুনে সমবেদনা প্রকাশ করেন। আগুন সন্ত্রাসের শিকার মানুষেরা এ সময় বিচার দাবি করেন। প্রধানমন্ত্রী তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, আগুন সন্ত্রাসে সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছিল। সেই দুঃসময়ের কথা যেন দেশবাসী ভুলে না যায়। বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে। এ সময় শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে রক্ষা হবে না। স্বাধীনতার পর থেকে কেউ রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না। সবারই বিচার করা হবে। বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েই গেছে। তখনই সরকার উৎখাতের নামে মানুষের এইসব ক্ষতি তারা কীভাবে করতে পারে? এই আন্দোলন কেমন আন্দোলন? মানুষকে কষ্ট দিয়ে কী ধরনের আন্দোলন করতে চায় বিএনপি? তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। সবাই রাজনীতি করুক, কিন্ত সাধারণ মানুষের গায়ে হাত দিলে তার আর রেহাই নেই। মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকার নষ্ট করা চলবে না। শান্তির বাংলাদেশ চাই আমরা, হানাহানি-হত্যার বাংলাদেশ চাই না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম