ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিএনপির নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  2:36 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত।’ আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন ওবায়দুল কাদের। ‘সরকার অজানা আতঙ্কে উদ্‌বিগ্ন’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এমন বক্তব্যের মাধ্যমে বিএনপির হতাশা এবং রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই, সরকারের কোনো উদ্‌বেগ নেই। বিএনপির নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্‌বিগ্ন।’ সেতুমন্ত্রী আরও বলেন,

‘বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। কিন্তু, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনার সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপির নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।’ বিএনপি দেশবিরোধী ও উন্নয়নবিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্রপ্রিয় জনবিরোধী অপশক্তি।’বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘বানভাসি মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছেন, তখন বিএনপির নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম