ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিএনপির নেতাকে না পেয়ে ছেলেকে থানায় নিলো পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  12:49 PM

news image

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাকে বাসায় না পেয়ে তার ছোট ছেলে প্রীতমকে (২০) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনটাই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। বুধবার (৭ ডিসেম্বর) রাত ২টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে এই অভিযান চালানো হয়।এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান,

বুধবার রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আমার বাড়ি ঘিরে ফেলে। এ সময় বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। পরে বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোনো সন্ধান না পেয়ে, আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। মনিরুল ইসলাম রবির সহধর্মিনী নিলুফার ইয়াসমিন জানান, বুধবার রাতে পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে আটক করে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনও তার বিরুদ্ধে আটক বা গ্রেপ্তারর দেখানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম