ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  9:48 PM

news image

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ থেকে নুতন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলীতে পদযাত্রা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চালসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সকলেই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম