ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২১,  8:16 PM

news image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি। ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার শেল, লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির দাবি, সংঘর্ষের সময় ৬০ জনের বেশি নেতাকর্মী আহত এবং শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম