ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বিএনপির দেশ অচলের কর্মসূচি আমলে নিচ্ছি না : ডিবি প্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  4:30 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে দেশ অচলে বিএনপির কর্মসূচি আমরা আমলে নিচ্ছি না। অতীতেও আমলে নিইনি, ভবিষ্যতেও আমলে নেব না। কারণ, অনেক ঘোষণাই আমরা অতীতে শুনেছি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হারুন বলেন, যারাই নাশকতা, দুর্বৃত্তায়নের চেষ্টা করছে, তাদের শিগগির গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, যেসব ঘোষণা দেশবিরোধী, জনবিরোধী, সংবিধানবিরোধী তা জনগণ পছন্দ করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাজই হচ্ছে যারা সংবিধান মানে না, নির্বাচন কমিশনের নির্দেশনা মানে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হারুন অর রশীদ বলেন, একসময় বাসে বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের ওপর হামলা করেছে। আমরা সবসময় মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছু করে থাকি। হামলাকারীদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি আমাদের ডিবি ও থানা পুলিশ ঢাকার সরকারি, বেসরকারি ও কেপিআইভুক্ত রেল ও মেট্রোরেলসহ সব স্থাপনায় নিরাপত্তা দিচ্ছে, খেয়াল রাখছে। ডিবিপ্রধান বলেন, গতরাতেও আমরা অনেককে গ্রেপ্তার করেছি। আরও যাদের নাম আমরা জেনেছি তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা অধিকাংশ ঘটনায় আপ্রাণ চেষ্টা করি শনাক্ত করার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম