ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ আজ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  10:47 AM

news image

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগে রোডমার্চ করবে বিএনপি। আজ সকাল ১০টায় ঝিনাইদহ থেকে শুরু করে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে ১৬০ কিলোমিটার ঘুরে খুলনার শিববাড়ি মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দলটির রোডমার্চ কর্মসূচি। খুলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। জানা গেছে,

রোড মার্চ ঘোষণার পর থেকে সফলতার সঙ্গে কর্মসূচি পালন নিয়ে সংশয়ে ছিলেন তারা। বিশেষ করে, জিয়া হল চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের অনুমতি, বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক গাড়ি নিরাপদে পার্কিংয়ে স্থান নিয়ে দুঃশ্চিন্তা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো বাধায় পড়তে হয়নি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিএনপি নেতারা। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, অতীতে সমাবেশের কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পাইনি। এটা স্বস্তির। তবে বিভিন্ন জেলায় রোড মার্চের গাড়িবহরে হামলা হওয়ায় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, রোড মার্চ কর্মসূচিকে উৎসবমুখর এবং জনসম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর প্রবেশপথে ২০০টি তোরণ নির্মাণ, সড়কে আলোকসজ্জা ছাড়াও সড়ক এবং সড়কদ্বীপে ফেস্টুন লাগানো হয়েছে। গত কয়েকদিন নগরীতে লিফলেট বিতরণের কাজ চলছে। রোডমার্চ সফল করতে ইতোমধ্যে বিভাগীয় সমন্বয় সভাসহ বিভাগের ১০ জেলায় ও মহানগরে প্রস্তুতি সভা করেছে বিএনপি। রোডমার্চ ঘিরে জনমানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খুলনা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। সমাবেশে ৫ লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে প্রত্যাশা দলের নেতাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম